1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
আলি খামেনির প্রতি সৌদির শ্রদ্ধা, শোকবার্তা পাঠিয়েছেন বাদশাহ ও যুবরাজ - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আলি খামেনির প্রতি সৌদির শ্রদ্ধা, শোকবার্তা পাঠিয়েছেন বাদশাহ ও যুবরাজ

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছে সৌদি আরব। শুক্রবার (৩ জুলাই) দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেইজির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তেহরানে এসে খামেনির প্রতি শ্রদ্ধা জানায়।

আরব নিউজ জানায়, এ সময় ইরানের প্রেসিডেন্টের মাসুদ পেজেশকিয়ানের কাছে সৌদি আরবের বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে পাঠানো শোকবার্তা তুলে দেয়া হয়। শনিবার (৪ জুলাই) ভোরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েলের হামলায় গত ২৮ ফেব্রুয়ারি নিহত হওয়া আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলবে আরও কয়েকদিন। বর্তমানে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ইরানের সাবেক সর্বোচ্চ এই নেতার জাতীয় পতাকায় মোড়ানো কফিন রাখা হয়েছে। একই হামলায় নিহত তার পরিবারের সদস্যদের কফিনও রাখা হয়েছে সেখানে।

রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, রাতভর ইরানের বিভিন্ন শহরে মানুষ সমাবেশ করে দেশটির ধর্মভিত্তিক শাসনব্যবস্থার প্রতি সমর্থন জানাচ্ছেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।

সরকারের প্রত্যাশা, শনিবার থেকে রাজধানী তেহরানের রাস্তায় লাখ লাখ মানুষের ঢল নামবে। ১৯৮৯ সালে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির দাফনের সময় যে বিশাল জনসমাগম হয়েছিল, এবারের দৃশ্যও তার অনুরূপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: চ্যানেল24

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট