1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
খামেনির জানাজায় যোগ দিয়ে শোক প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের, গালিবাফের সঙ্গে বৈঠক - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজায় যোগ দিয়ে শোক প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের, গালিবাফের সঙ্গে বৈঠক

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে তেহরান সফরে রয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সফরকালে তিনি ইরানের ইসলামিক কনসাল্টেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

বৈঠকের শুরুতে স্পিকার গালিবাফ বাংলাদেশ প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান। শোকের এই সময়ে বাংলাদেশের উপস্থিতিকে তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করেন।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং এ ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান। তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরান সরকার এবং দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ও উঠে আসে। স্পিকার বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগ ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদী।

স্পিকার হাফিজ উদ্দিন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক স্বাক্ষরে স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই সমঝোতা ইরানের জনগণ এবং সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি বলেন, বাংলাদেশ চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানায় এবং সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সব অমীমাংসিত ইস্যুর স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষ ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করে।

বৈঠকের শেষ পর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

এর আগে, রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে প্রতিনিধি দলসহ গতকাল তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট