
নিজস্ব প্রতিবেদক:
তুবা সমাজ কল্যাণ সোসাইটির যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ রেলওয়ের ঢাকা ডিজেল কারখানার কর্মচারী জনাব শাকিল মিয়াজির শ্রদ্ধেয় পিতা মো. হাবিবুর রহমান মিয়াজি গত ৩০ জুন ২০২৬, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের মৃত্যুতে তুবা সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
এছাড়াও তুবা সমাজ কল্যাণ সোসাইটির উপদেষ্টা, নির্বাহী পরিষদ ও অন্যান্য নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও ঈমানের সঙ্গে বহন করার তাওফিক কামনা করেন।
তুবা সমাজ কল্যাণ সোসাইটি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।