1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
তুবা সমাজ কল্যাণ সোসাইটির উপদেষ্টা মোহাম্মদ মনির হোসেন কাজীর জন্মদিন উদযাপন - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

তুবা সমাজ কল্যাণ সোসাইটির উপদেষ্টা মোহাম্মদ মনির হোসেন কাজীর জন্মদিন উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
তুবা সমাজ কল্যাণ সোসাইটির সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ মনির হোসেন কাজী-এর জন্মদিন যথাযোগ্য মর্যাদা, আন্তরিকতা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ-এর নেতৃত্বে নেতৃবৃন্দ ও সদস্যরা সম্মানিত উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জন্মদিনের কেক কেটে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও সফল জীবন কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুবা সমাজ কল্যাণ সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. মাসুম হোসেন, যুগ্ম মহাসচিব লিটন প্রধান পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, সমাজসেবামূলক কর্মকাণ্ডে মোহাম্মদ মনির হোসেন কাজীর আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও মানবিক নেতৃত্ব তুবা সমাজ কল্যাণ সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করেছে। ভবিষ্যতেও তাঁর দিকনির্দেশনায় সংগঠনটি মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন শেষে উপস্থিত সবাই সম্মানিত উপদেষ্টার উত্তরোত্তর সাফল্য, নেক হায়াত ও কল্যাণ কামনা করে শুভেচ্ছা বিনিময় করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট