1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
গরমে ২৪ ঘণ্টা এসি চালানো স্বাস্থ্যের জন্য ভালো নাকি খারাপ? - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গরমে ২৪ ঘণ্টা এসি চালানো স্বাস্থ্যের জন্য ভালো নাকি খারাপ?

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

গরমের তীব্র দাবদাহে একটানা ২৪ ঘণ্টা এসি চালানো সাময়িকভাবে আরামদায়ক হলেও দীর্ঘমেয়াদি এ যন্ত্র এবং আপনার স্বাস্থ্য উভয়ের জন্যই ক্ষতিকর। কারণ আধুনিক এসিগুলো দীর্ঘ সময় চলার উপযোগী করে তৈরি করা হলেও একটানা ২৪ ঘণ্টা চালানো একদমই উচিত নয়।

তীব্র দাবদাহে অনেকেই স্বস্তির জন্য দিনের পর দিন এ কাজটি করে থাকেন। ২৪ ঘণ্টাই এয়ারকন্ডিশনার চালিয়ে রাখেন। কিন্তু প্রশ্ন হলো— এটি কি এসির জন্য ভালো, নাকি খারাপ?

আর মানুষের শরীরের ওপর এর প্রভাবই বা কতটুকু পড়ে? এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক ইনভার্টার এসি দীর্ঘ সময় চালানোর জন্যই তৈরি হয়। তাই প্রয়োজন হলে ২৪ ঘণ্টা এসি চালানো যন্ত্রটির জন্য সরাসরি ক্ষতিকর নয়। তবে নিয়মিত সার্ভিসিং, ফিল্টার পরিষ্কার এবং সঠিক তাপমাত্রা বজায় না রাখলে কম্প্রেসরের ওপর অতিরিক্ত চাপ পড়ে যায়। এতে বিদ্যুৎ খরচ বেড়ে যায় এবং যন্ত্রের আয়ুও কমে যেতে পারে।

গবেষণা আরও বলছে, অত্যন্ত কম তাপমাত্রায় (যেমন— ১৬-১৮ ডিগ্রি সেলসিয়াস) দীর্ঘ সময় এসি চালানো অপ্রয়োজনীয়ভাবে খরচ বাড়ায়। আর ২৪ ঘণ্টা এসির মধ্যে থাকলে কিছু নেতিবাচক প্রভাবও দেখা দিতে পারে। এসি বাতাসের আর্দ্রতা কমিয়ে দেয়, ফলে ত্বক শুষ্ক হওয়া, গলা শুকিয়ে যাওয়া, চোখে জ্বালাপোড়া কিংবা নাকের অস্বস্তি তৈরি হতে পারে। এ ছাড়া অপরিষ্কার ফিল্টার থেকে ধুলাবালি, ছত্রাক ও অ্যালার্জেন ছড়িয়ে শ্বাসকষ্ট, অ্যালার্জি বা অ্যাজমার সমস্যা বাড়তে পারে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, অতিরিক্ত গরম ও আর্দ্রতা আপনার শরীরের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ব্যাহত করে। ফলে হিট এক্সহস্টশন, হিটস্ট্রোক, হৃদরোগ এবং কিডনির সমস্যার ঝুঁকি বাড়তে পারে। এমন পরিস্থিতিতে এসি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে স্বাস্থ্যঝুঁকি কমাতে সাহায্য করে। শক্তি সাশ্রয় ও স্বাস্থ্যের জন্য ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা ব্যবহারের পরামর্শ দিয়েছে হু।

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এসির তাপমাত্রা ২৪-২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা সবচেয়ে ভালো। একই সঙ্গে পর্যাপ্ত পানি পান করা, দিনে কিছু সময় ঘরে প্রাকৃতিক বাতাস চলাচলের ব্যবস্থা করা এবং এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করা জরুরি। তবে তীব্র গরমে ২৪ ঘণ্টা এসি চালিয়ে রাখা একেবারে খারাপ নয়। বরং সঠিক তাপমাত্রা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করা গেলে এটি যেমন শরীরকে নিরাপদ রাখে, ঠিক তেমনই এসির কার্যক্ষমতাও দীর্ঘদিন বজায় থাকে।

সূত্র: যুগান্তর

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট