1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩৩৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের এক গুরুত্বপূর্ণ সভা শনিবার (২৭ জুন) সংস্থার ঢাকাস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাহী পরিচালক মোহাম্মদ মনির হোসেন কাজীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের সভাপতি মো: হাসান আলী রেজা (দোজা)। সভায় ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক প্রশাসন হামিদুল ইসলাম, পরিচালক উন্নয়ন মো: নাসির উদ্দিন রিপন, পরিচালক সংগঠন শাহনাজ বেগম, পরিচালক আইন এড. ছাইদুর রহমান মজুমদার, পরিচালক ইভেন্ট মো: কুতুব উদ্দিন, পরিচালক আন্তর্জাতিক মো: ফরিদ উদ্দিন খান সভায় উপস্থিত থেকে সংস্থার চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানবাধিকার সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় বিগত সময়ের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা, আর্থিক প্রতিবেদন, সাংগঠনিক উন্নয়ন, সদস্য বৃদ্ধি, নারী ও শিশু অধিকার, আইনি সহায়তা এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষায় সংস্থার কার্যক্রম আরও জোরদার করা হবে।

সভা শেষে ট্রাস্টি বোর্ডের সদস্যরা সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং মানবাধিকার সুরক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট