1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
যেসব শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে না - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

যেসব শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে না

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

যেসব শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে না
সাধারণত ক্যাম্পেইন চলাকালে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। তবে সব শিশুই এই ক্যাপসুল খেতে পারবে না। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে শিশুকে সেদিন ক্যাপসুল না দেওয়ার পরামর্শ রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতীয় কর্মসূচির নির্দেশনা অনুযায়ী, ৬ মাসের কম বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ক্যাপসুল খাওয়ানো হয় না। এছাড়া গত এক মাসের (২৮–৩০ দিনের) মধ্যে উচ্চমাত্রার ভিটামিন এ ক্যাপসুল খেয়ে থাকলে একই শিশুকে আবার ক্যাপসুল দেওয়া হয় না।

তবে অনেক অভিভাবকের মধ্যে জ্বর, সর্দি-কাশি বা ডায়রিয়া থাকলে ক্যাপসুল খাওয়ানো নিয়ে দ্বিধা থাকে। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, হালকা জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া বা অপুষ্টি থাকলেও সাধারণত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যায়। অর্থাৎ এসব সমস্যা ক্যাপসুল দেওয়ার ক্ষেত্রে বাধা নয়।

তবে কোনো শিশু যদি গুরুতর অসুস্থ থাকে বা হাসপাতালে ভর্তি হওয়ার মতো অবস্থায় থাকে, তাহলে আগে তার চিকিৎসা নিশ্চিত করার পর স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হয়।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে বয়সভেদে দুই ধরনের ক্যাপসুল খাওয়ানো হয়। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের দেয়া হয় নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের দেয়া হয় লাল রংয়ের ক্যাপসুল।

সূত্র: বাংলাভিশন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট