1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

পেনশন সেবাকে আরও দ্রুত, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করতে সরকার ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (ওপিটিএমএস) চালু করতে যাচ্ছে। মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই নতুন ব্যবস্থার ঘোষণা দেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

নতুন এই ব্যবস্থার ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত আবেদন জমা দেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করা এবং আবেদনের বর্তমান অবস্থা অনলাইনে পর্যবেক্ষণ করা সহজ হবে। এর ফলে সরকারি অফিসে বারবার যাতায়াত এবং দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে। প্রতিমন্ত্রী জানান, ডিজিটাল পদ্ধতিতে এই সেবা পাওয়া গেলে দুর্নীতি হ্রাস পাওয়ার পাশাপাশি সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

কর্মকর্তারা জানান, ওপিটিএমএস পুরোপুরি কার্যকর হলে একজন সরকারি কর্মচারী অবসরোত্তর ছুটিতে যাওয়ার ১১ মাস আগেই এসএমএসের মাধ্যমে নোটিফিকেশন পাবেন। এরপর থেকে আবেদনের পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে এবং একই প্ল্যাটফর্মে কল্যাণ কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফাইল প্রক্রিয়া করবেন। এতে দ্রুততম সময়ে পেনশন পাওয়া নিশ্চিত করা সম্ভব হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে এই কর্মশালায় অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং হিসাব মহানিয়ন্ত্রক এস এম রেজভী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সরকারি পেনশনারদের জন্য এই নতুন উদ্যোগটি দীর্ঘদিনের জটিলতা নিরসনে এক বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: ইত্তেফাক

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট