1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
হাসপাতালের অক্সিজেন লাইনে লিকেজ, ৪ মাসের শিশু মৃত্যুর অভিযোগ - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হাসপাতালের অক্সিজেন লাইনে লিকেজ, ৪ মাসের শিশু মৃত্যুর অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজের কারণে চার মাসের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ‘শ্যামলী বেবি কেয়ার’ নামের একটি হাসপাতালে মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটির বাবা মো. ফারুক তার সন্তানের মৃত্যুর জন্য অক্সিজেন লিকেজকে দায়ী করে বলেন, সন্তানের চিকিৎসা চলাকালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর তার মৃত্যু হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করছে না।

জানা গেছে, শিশুটি গত পাঁচ দিন ধরে হাম পরবর্তী জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলো।

এ বিষয়ে এক দায়িত্বরত চিকিৎসক বলেন, বাচ্চাটির অবস্থা খারাপ হতে থাকলে আমরা তাকে ভেন্টিলেশনে দিই। এ সময় বাচ্চার বাবাকে ডেকে যখন কথা বলছিলাম তখন একটা বিকট শব্দ হয়। এরপর জানতে পারি অক্সিজেন লাইনে লিকেজ হয়েছে। তখনই আমরা বাচ্চাটাকে এইচডিইউতে নিয়ে যাই। সেখানে থেকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। কিছু সময় পরে সে মারা যায়।

তিনি আরও জানান, গ্যাস লিকেজের ঘটনায় হাসপাতালে থাকা আরও পাঁচ শিশুকে একই ভবনের উপরে ঢাকা ইন্টারন্যাশনাল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এস‌আই) মো. শরীফ বলেন, রোগীর স্বজনরা বিস্ফোরণের অভিযোগ করলেও আমরা তেমন আলামত পাইনি। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গ্যাস লিকেজ হয়েছে। রোগীর স্বজনরা যদি লিখিত অভিযোগ করে, তাহলে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা নেব।

এদিকে, শিশুটির বাবা ফারুক জানান, তিনি তার সন্তানের পোস্ট মর্টেম করতে চান না। লিখিত কোনো অভিযোগও করতে চান না।

ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সূত্র: বাংলাভিশন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট