1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
দেবিদ্বারে যুবককে মারধর করে ৮৩ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দেবিদ্বারে যুবককে মারধর করে ৮৩ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

দেবিদ্বারে যুবককে মারধর করে ৮৩ হাজার টাকা ছিনতাইয়ের অভিযো। সিএনজি পাম্পে হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ, তদন্তে পুলিশ

কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা দেবিদ্বার উপজেলায় এক যুবককে মারধর করে নগদ ৮৩ হাজার ৪০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুইজনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সজিব মিয়া (২৪)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জুন বিকেল আনুমানিক ৩টা ৫৫ মিনিটে সজিব মিয়া তার মোটরসাইকেলে তেল নিতে ভিংলাবাড়ী এলাকার পান্নারপুর ব্রাদার্স সিএনজি পাম্পে যান। এ সময় অভিযুক্ত মো. রামীম (২৪), মো. ফাহাদ (২০) এবং অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তি সেখানে এসে তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা তাকে কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে প্রধান অভিযুক্ত রামীম তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ সময় তার প্যান্টের পকেটে থাকা মানিব্যাগসহ নগদ ৮৩ হাজার ৪০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি অপর অভিযুক্ত তার মোটরসাইকেলের চাবি খুলে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সজিব মিয়া অভিযোগ করেন, তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় তিনি দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে কয়েকজনের নাম অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। চিকিৎসা গ্রহণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বিষয়টি আলোচনা করার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান ভুক্তভোগী।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট