1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
মুরাদনগরে নির্মাণাধীন সড়ক নিয়ে ‘মিথ্যাচারের’ প্রতিবাদ, অনিয়মের অভিযোগ নাকচ এলাকাবাসীর - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মুরাদনগরে নির্মাণাধীন সড়ক নিয়ে ‘মিথ্যাচারের’ প্রতিবাদ, অনিয়মের অভিযোগ নাকচ এলাকাবাসীর

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৫৮ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

শাহ সাহিদ উদ্দিন | স্টাফ রিপোর্টার
কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা ইউনিয়নের হারপাকনা-মোস্তফাপুর এলাকায় নির্মাণাধীন একটি গ্রামীণ সড়ককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অনিয়মের অভিযোগকে ‘মিথ্যাচার’ ও ‘অপপ্রচার’ বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (২২ জুন) বিকেলে এলাকাবাসী একত্রিত হয়ে এসব অভিযোগের প্রতিবাদ জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, হারপাকনা-মোস্তফাপুর সড়কটির মূল পরিকল্পিত দৈর্ঘ্য ছিল এক কিলোমিটার। তবে এক নারী তার ব্যক্তিগত জমির ওপর দিয়ে সড়ক নির্মাণে আপত্তি জানানোয় বর্তমানে ৬২০ মিটার দৈর্ঘ্য ও ১০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করা হচ্ছে।
সম্প্রতি স্থানীয় এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তোলেন। তবে এলাকাবাসীর দাবি, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
পাঁচকিত্তা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইব্রাহিম মিয়া বলেন, “হারপাকনা-মোস্তফাপুর গ্রামের উন্নয়ন একটি পক্ষ সহ্য করতে পারছে না। তাই তারা অপপ্রচার চালাচ্ছে। আমরা নিজেরা কাজ তদারকি করেছি, কোথাও কোনো অনিয়ম দেখিনি। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তি সরেজমিনে এসে কাজ পরিদর্শন করতে পারেন।”
স্থানীয় বাসিন্দা পারভেজ ও আল-আমিন জানান, সড়ক নির্মাণের শুরু থেকেই গ্রামের তরুণরা কাজের মান পর্যবেক্ষণ করছেন। তাদের ভাষ্য, কোথাও কোনো ত্রুটি চোখে পড়লে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তারা আরও বলেন, “একটি মহল গ্রামের উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আমরা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সড়ক নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানাই।”
অভিযোগকারী যুবক ইয়াসিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন। পরে নিজ এলাকায় উপস্থিত হয়ে তিনি বলেন, “আমি ভিডিওটি মুছে ফেলব। যদি কাজের মান ঠিক থাকে, সেটাও আমরা দেখব।”
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী বলেন, “সড়কটির নির্মাণকাজে সার্বক্ষণিক একজন সাইড ইঞ্জিনিয়ার দায়িত্ব পালন করছেন। আমিও নিয়মিত কাজের অগ্রগতি ও মান যাচাই করি। কেউ যদি নির্মাণাধীন সড়কের পাশের কংক্রিট তুলে অনিয়মের অভিযোগ করেন, তাহলে বলার কিছু থাকে না। সড়কে পিচ ঢালাইয়ের নির্ধারিত পুরুত্ব ৪০ মিলিমিটার হলেও আমরা ৪৫ থেকে ৪৬ মিলিমিটার পেয়েছি।”
তিনি আরও জানান, সরকারি নির্দেশনা ও নির্ধারিত মান বজায় রেখেই সড়ক নির্মাণকাজ এগিয়ে চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট