1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
বিশ্ব বাবা দিবসে তুবা সমাজ কল্যাণ সোসাইটির শুভেচ্ছা - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিশ্ব বাবা দিবসে তুবা সমাজ কল্যাণ সোসাইটির শুভেচ্ছা

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

বিশ্ব বাবা দিবসে তুবা সমাজ কল্যাণ সোসাইটির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
বিশ্ব বাবা দিবস উপলক্ষে তুবা সমাজ কল্যাণ সোসাইটির পক্ষ থেকে বিশ্বের সকল বাবার প্রতি গভীর শ্রদ্ধা, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানানো হয়েছে।
রোববার (২১ জুন) এক শুভেচ্ছা বার্তায় সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, বাবা একজন সন্তানের জীবনের প্রথম শিক্ষক, নির্ভরতার আশ্রয় এবং আদর্শের প্রতীক। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে একজন বাবা নীরবে যে ত্যাগ, পরিশ্রম ও সংগ্রাম করেন, তার মূল্য কখনোই পরিমাপ করা সম্ভব নয়।
বার্তায় আরও বলা হয়, “মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন পৃথিবীর সকল বাবাকে সুস্থতা, নেক হায়াত, শান্তি ও কল্যাণে পরিপূর্ণ জীবন দান করেন। একই সঙ্গে আমাদের প্রয়াত বাবাদের ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং জীবিত সকল বাবাকে সকল প্রকার বালা-মুসিবত থেকে হেফাজত করেন। আমিন।”
তুবা সমাজ কল্যাণ সোসাইটি মনে করে, বাবার প্রতি ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য শুধু একটি দিন যথেষ্ট নয়। বছরের প্রতিটি দিনই হোক বাবাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর দিন।
উল্লেখ্য, প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিশ্ব বাবা দিবস পালিত হয়। দিবসটি বাবাদের ত্যাগ, দায়িত্ববোধ, ভালোবাসা ও অবদানের প্রতি সম্মান জানানোর একটি বিশেষ উপলক্ষ হিসেবে বিবেচিত হয়ে আসছে।
“একদিন নয়, প্রতিটি দিন হোক বাবাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন- তুবা সমাজ কল্যাণ সোসাইটি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট