চাঁদপুরের কচুয়া উপজেলার ৩ নম্বর বিতারা ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করতে একটি অ্যাম্বুলেন্স দান করেছেন স্পেন প্রবাসী সমাজসেবক মোঃ কামরুজ্জামান মজুমদার।
তুবা সমাজ কল্যাণ সোসাইটির যুগ্ম মহাসচিব মোঃ লিটন প্রধানের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই মানবিক উদ্যোগের ফলে এলাকার সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা গ্রহণের সুযোগ পাবেন। বিশেষ করে জরুরি মুহূর্তে রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে এই সেবাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে নিম্নআয়ের ও অসহায় মানুষের চিকিৎসাসেবার অন্যতম বড় প্রতিবন্ধকতা ছিল যাতায়াত ব্যবস্থা। নতুন এই অ্যাম্বুলেন্স সেবা চালুর ফলে রোগীদের দ্রুত ও নিরাপদে হাসপাতালে নেওয়া সম্ভব হবে, যা চিকিৎসাসেবা প্রাপ্তির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে।
মানবিক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা স্পেন প্রবাসী মোঃ কামরুজ্জামান মজুমদারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি যে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অন্য বিত্তবান ও প্রবাসীদেরও মানবকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
সচেতন মহলের মতে, সামাজিক দায়বদ্ধতা ও মানবতার সেবায় এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার চর্চা আরও বৃদ্ধি করে।
চেয়ারম্যান : মোহাম্মদ জয়নাল আবেদিন, সিইও : মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ
ঠিকানা : ৭৩, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
মোবাইল : ০১৯ ১১২৫ ১৯১০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত