1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: ডিএমপি - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: ডিএমপি

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে পুলিশ সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম। শুক্রবার (১৯ জুন) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রসহ ওয়ারীর শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল ও তার ৩ সহযোগী বাপ্পী, হানিফ ও সামছুন্নাহার গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। সজলের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র এবং ৭৭ রাউন্ড গুলি ও হেরোইন উদ্ধার করা হয়েছে।

পুলিশের ধারণা, আগ্নেয়াস্ত্র দুটি পুলিশের লুট হওয়া অস্ত্র। আর ৭৭ রাউন্ড গুলির মধ্যে ৫ রাউন্ড গুলি পুলিশের লুট হওয়া। সজলের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ মোট ১১ টি মামলা রয়েছে।

গেল মার্চে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের গুলি করেছিল একদল সন্ত্রাসী। সে সময় তিনজনকে তিনটি অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশ বলছে সেই অস্ত্রের জোগানদাতাও ছিল এই সজল। একটি পরিবহনের লেবার হিসেবে কাজ করা সজল একজন দুর্ধর্ষ সন্ত্রাসী বলে দাবি পুলিশের।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট