রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে পরিত্যক্ত দুটি ব্যাগ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার (১৫ জুন ২০২৬) সকাল ১০টার দিকে স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের “ঘ” বগির উত্তর পাশের টয়লেটে একটি নেভি ব্লু ও একটি কালো রঙের পরিত্যক্ত ব্যাগ দেখতে পান কর্তব্যরত পুলিশ সদস্যরা।
পরে ব্যাগ দুটি তল্লাশি করে কসটেপ দিয়ে মোড়ানো ১৫টি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলো খুলে মোট ১৫ কেজি গাঁজা পাওয়া যায়।
অভিযানে নেতৃত্ব দেন ঢাকা রেলওয়ে থানার এসআই (নিরস্ত্র) মো. আবু হানিফ। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
রেলওয়ে পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
চেয়ারম্যান : মোহাম্মদ জয়নাল আবেদিন, সিইও : মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ
ঠিকানা : ৭৩, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
মোবাইল : ০১৯ ১১২৫ ১৯১০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত