শপিংমল ও মার্কেট বন্ধের সময়সূচি নিয়ে নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আর নির্ধারিত সময়ের পর শপিংমল, মার্কেট, খোলা রাখলে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণাও দিয়েছে সংস্থাটি।
সম্প্রতি প্রকাশি গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সর্বস্তরের ব্যবসায়ীদের দাবি ও ক্রেতাদের সুবিধার্থে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। এই নির্দেশনা প্রতিপালনে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন ও বিধি-বিধান অনুযায়ী যথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চেয়ারম্যান : মোহাম্মদ জয়নাল আবেদিন, সিইও : মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ
ঠিকানা : ৭৩, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
মোবাইল : ০১৯ ১১২৫ ১৯১০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত