1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
বিশ্বকাপের রেফারিদের পারিশ্রমিক কত - তুবা টিভি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের রেফারিদের পারিশ্রমিক কত

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৫৮০ বার পড়া হয়েছে

বিশ্বকাপের রেফারিদের পারিশ্রমিক ক

চারবছর পর আবারও শুরু হয়েছে বিশ্বকাপ উন্মাদনা। আর বিশ্বকাপ মানেই কোটি কোটি ডলারের খেলা। যেই খেলায় প্রতিটি খেলোয়াড় পান বিপুল পারিশ্রমিক। একইসঙ্গে মোটা পারিশ্রমিক পান রেফারিরাও।

দ্য মিররসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, একজন রেফারি একটি বিশ্বকাপ থেকে সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত আয় করতে পারেন। এছাড়া বিশ্বকাপের শেষ পর্ব পর্যন্ত ম্যাচ পরিচালনার সুযোগ পেলে অতিরিক্ত বোনাসও দেয়া হয়।

সম্প্রতি ডেইলি মেইলের একটি পডকাস্টে বিশ্বকাপ ও ইউরোতে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরেন প্রিমিয়ার লিগের প্রাক্তন রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গ।

তিনি জানান, রেফারিদের বিশ্বকাপ পরিচালনার পারিশ্রমিক দীর্ঘদিন ধরে প্রায় একই রয়েছে। তার হিসাব অনুযায়ী, ফাইনালসহ গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করলে একজন রেফারির মোট আয় ৬০ থেকে ৭০ হাজার ডলারের মধ্যে হতে পারে। এর বাইরে দৈনিক ভাতাও পান রেফারিরা। ফলে পুরো বিশ্বকাপে তাদের মোট আয়ের পরিমাণ আরও বাড়ে।

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে রেফারিরা শুধুই যে পারিশ্রমিক পান তা নয়, বিশ্বের সেরা রেফারিরা উল্লেখযোগ্য আর্থিক পুরস্কারও পেয়ে থাকেন।

২০২৬ বিশ্বকাপে মোট ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ অফিসিয়াল (ভিএআর) দায়িত্ব পালন করবেন। বিশ্বের ছয়টি কনফেডারেশন ও ৫০টি সদস্য দেশ থেকে তাদের বাছাই করা হয়েছে।

সূত্র: সময় টিভি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট