
বিশেষ প্রতিনিধি মো: আবু সালেহ
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ১০ জুন) কলেজ মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা। এরপর নবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের শিক্ষক মন্ডলী। একই সাথে ক্লাসের শৃঙ্খলা ও শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে চারজন শিক্ষার্থীকে ‘ক্লাস ক্যাপ্টেন’ হিসেবে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন শিক্ষার্থী আবু সালেহ বলেন, “দনিয়া কলেজে আমার প্রথম চয়েস ছিল রাষ্ট্রবিজ্ঞান। এই বিভাগে ভর্তি হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার বিভাগ থেকে পড়াশোনা শেষ করে দেশের কল্যাণে ও মানুষের জন্য ভালো কিছু করতে চাই। কলেজের প্রথম দিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. সমির হোসেন। সম্মানিত অতিথিবৃন্দ ও শিক্ষকমণ্ডলী নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কেক কাটেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সমির হোসেন নবীণদের স্বাগত জানিয়ে বলেন, “তোমাদের সবাইকে দনিয়া কলেজে সুস্বাগতম। আমাদের কলেজের পূর্ববর্তী অনেক শিক্ষার্থী আজ দেশ-বিদেশের অনেক ভালো পর্যায়ে ও উচ্চ পজিশনে সুনামের সাথে কাজ করছে। আমি আশা করি, তোমরাও প্রতিনিয়ত ক্লাসে উপস্থিত থাকবে, নিয়মিত পড়াশোনা করবে এবং দনিয়া কলেজের এই গৌরবময় ধারা বজায় রেখে ভবিষ্যতে আরও ভালো পজিশনে যাবে।”
নবীনত শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে এই নবীণবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।