বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে শ্রমিক দলের অফিসে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস পলাশ, রেলওয়ে শ্রমিক দল ঢাকা মহানগর শাখার সভাপতি ফরিদসহ বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের ঢাকা মহানগর ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে ওবায়দুর রহমানের দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং শ্রমিকবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা তাঁর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।
পরে জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
চেয়ারম্যান : মোহাম্মদ জয়নাল আবেদিন, সিইও : মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ
ঠিকানা : ৭৩, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
মোবাইল : ০১৯ ১১২৫ ১৯১০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত