
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে কোরবানির মাংস বণ্টনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৮ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় ঈদের জামাতও পণ্ড হয়ে যায়।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টার দিকে গ্রামের ঈদগাহ ময়দানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, গ্রামের কামরুজ্জামান মোল্লা ও জাহাঙ্গীর মাতুব্বরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। প্রতিবছরের মতো দরিদ্রদের জন্য নির্ধারিত কোরবানির মাংস একত্রে বিতরণ করা হবে নাকি যার যার বাড়ি থেকে দেওয়া হবে— এ নিয়ে ঈদের নামাজ শুরুর আগেই কথা-কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য মজিবর মোল্লা ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, ঈদের মতো পবিত্র দিনে সামান্য বিষয় নিয়ে এমন সংঘর্ষ কোনোভাবেই কাম্য নয়।
এদিকে বাংলাদেশ পুলিশ জানায়, ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা