চাঁদপুরগামী লঞ্চে আট ও পাঁচ বছর বয়সী দুই শিশু সন্তানকে রেখে খাবার কিনতে নেমেছিলেন এক মা। ফিরে এসে দেখেন লঞ্চ মাঝ নদীতে! তখন আতঙ্কে কান্নায় ভেঙে পড়েন তিনি।
এ সময় পরিস্থিতি দেখে কালবেলার প্রতিবেদক মাসুদ রানা ওই নারীকে কোস্ট গার্ডের সহায়তা নিতে বলেন। পরে ওই নারীর অনুরোধে দ্রুত সাড়া দেয় কোস্ট গার্ড। স্পিডবোটে মিনিট পাঁচেকের চেষ্টায় তাকে পৌঁছে দেওয়া হয় সন্তানদের কাছে।
এমন একটি ভিডিও প্রতিবেদন মঙ্গলবার (২৭ মে) কালবেলায় প্রকাশের দ্রুত ভাইরাল হয়। কোস্ট গার্ডের মানবিক উদ্যোগের প্রশংসা করেন হাজার হাজার মানুষ। ভিডিওটিতে এখন পর্যন্ত ১৮ হাজার মন্তব্য এসেছে।
মোস্তাকিন বিল্লাহ নামের একজন লিখেছেন, “কেন জানি মানবিকতার দৃশ্যগুলো দেখলে অজান্তেই চোখ ভিজে যায়। মানবতার জয় হোক।”
সজীব আহমেদ নামের আরেকজন লেখেন, “এটাকেই বলে মানবতার সেবা। অসংখ্য ধন্যবাদ কোস্ট গার্ড সদস্যদের। এটাকেই বলে দায়িত্ব।”
চেয়ারম্যান : মোহাম্মদ জয়নাল আবেদিন, সিইও : মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ
ঠিকানা : ৭৩, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
মোবাইল : ০১৯ ১১২৫ ১৯১০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত