1. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  2. info@www.tubatvonline.com : - :
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী - তুবা টিভি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সরদার ফারুক আহমেদ আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে যা জানালো বিআরটিএ আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা ডিভি লটারির জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, জানা যাবে আজ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদরদফতর পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯ আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে এ জামাত অনুষ্ঠিত হয়।

প্রধান জামাতে ইমামতি করেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

নির্ধারিত সময়ের আগেই রাষ্ট্র ও সরকারপ্রধান জাতীয় ঈদগাহে এসে পৌঁছান। সরকারি তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৭টা ১৯ মিনিটে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকাল ৭টা ২৭ মিনিটে ঈদগাহ ময়দানে এসে উপস্থিত হন।

জাতীয় ঈদগাহের এই প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় সংসদের স্পিকার, দেশের প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং ঢাকাস্থ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকেরা অংশ নেন। একই সঙ্গে সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৩৫ হাজার মুসল্লি এই জামাতে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন। মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন মুসল্লিরা।

নামাজ শেষে রাষ্ট্রপতির সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি, সাধারণ জনগনের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রধান এই ঈদ জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহ ও এর আশপাশের পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে পল্টন ও হাইকোর্ট মোড় সংলগ্ন সড়কগুলোতে সাধারণ যানবাহন চলাচল ও পার্কিংয়ের ওপর বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এর আগে, দেশ ও বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

এবার ঈদুল আজহা উপলক্ষ্যে জাতীয় ঈদগাহে ছিল ১২১টি কাতারের ব্যবস্থা। যার মধ্যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য ছিল আলাদা কাতার। সেখানে নামাজ আদায় করেন প্রায় ২৫০ জন পুরুষ ও ৮০ জন নারী। এছাড়া সাধারণ মুসল্লিদের জন্য ছিল প্রায় ৩১ হাজার পুরুষ ও সাড়ে তিন হাজার নারীর জায়গা।

এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার প্রথম জামাত। এছড়া সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে বাকি চারটি জামাত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট