
ডেস্ক রিপোর্ট:
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তুবা সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ।
তিনি বলেন, কুরবানির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের জন্য ঈদুল ফিতর ও ঈদুল আযহা—উভয় ঈদই আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা বহন করে। এ সময় মানুষ সকল ভেদাভেদ, হিংসা ও বিদ্বেষ ভুলে একে অপরের কাছে আসে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।
তিনি আরও বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। পবিত্র ঈদুল আযহার শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা। হিংসা-বিদ্বেষ, লোভ ও ক্রোধ পরিহার করে সমাজে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেন, “আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের কল্যাণে এগিয়ে আসি। সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াই। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন।”
তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “আপনি ও আপনার পরিবারের সবাই আনন্দ ও নিরাপত্তার সঙ্গে পবিত্র ঈদুল আযহা উদযাপন করুন। সবাইকে ঈদ মোবারক।”