
ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনে ঘরমুখো মানুষের বাড়তি চাপ থাকলেও বড় ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই বলে জানিয়েছেন শেখ রবিউল আলম।
রবিবার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি জানান, পুরোনো রেললাইন ও লোকোমোটিভ নিয়েই সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদযাত্রা পরিচালনা করা হচ্ছে। যাত্রীদের চাহিদা বিবেচনায় অতিরিক্ত ২৫ শতাংশ টিকিট ছেড়ে প্রতিদিন প্রায় ৪০ হাজার যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।
মন্ত্রী বলেন, কিছু ট্রেন বিলম্বিত হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে স্পেয়ার লোকোমোটিভ ও বিশেষ নজরদারি রাখা হয়েছে। দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এসময় তিনি দাবি করেন, অনলাইন টিকিটিং চালুর ফলে কালোবাজারি কমেছে এবং রেলের সার্বিক সেবার মান আগের তুলনায় উন্নত হয়েছে।